অনলাইন আবেদন থেকে শুরু করে চূড়ান্ত ভর্তি পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র,
প্রস্তুতির নিয়ম এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা এক জায়গায় দেখে নিন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে অনলাইন
আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম,
জন্মতারিখ, এসএসসি/সমমান পরীক্ষার তথ্য, পছন্দের বিভাগ, সক্রিয় মোবাইল নম্বর
এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সনদপত্র অনুযায়ী নির্ভুলভাবে লিখতে হবে।
ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে।
শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, জন্মনিবন্ধন নম্বর, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য।
পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন এবং ফলাফলের তথ্য।
পরিষ্কার ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ডিজিটাল ফরম্যাটে রাখবে।
শিক্ষার্থী বা অভিভাবকের নিয়মিত ব্যবহৃত সক্রিয় মোবাইল নম্বর প্রদান করবে।
বর্তমান ও স্থায়ী ঠিকানা—গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলার তথ্য প্রস্তুত রাখবে।
প্রাপ্যতা ও যোগ্যতা অনুযায়ী পছন্দের বিভাগ বা বিষয় আগে থেকে নির্ধারণ করবে।
উপরের Online Application Button-এ ক্লিক করে আবেদন পেজে প্রবেশ করবে।
সনদপত্র অনুযায়ী প্রতিটি তথ্য সঠিক বানান ও নির্ভুলভাবে পূরণ করবে।
ছবি Upload করে Submit করার আগে সম্পূর্ণ আবেদনটি পুনরায় যাচাই করবে।
আবেদন Submit করে Application Copy বা Tracking Number সংরক্ষণ করবে।
সবার উপরে অনলাইন আবেদনের প্রিন্ট কপি বা নির্বাচনের প্রমাণপত্র রাখবে।
এরপর ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সাজাবে।
শিক্ষার্থীর জন্মনিবন্ধন এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি রাখবে।
প্রয়োজনীয় সংখ্যক ছবি একটি ছোট খামে রেখে খামের ওপর শিক্ষার্থীর নাম লিখবে।
কোটা বা অন্যান্য বিশেষ সুবিধার সনদ থাকলে পরিচয়পত্রের পরে সংযুক্ত করবে।
সব কাগজপত্র ক্রমানুসারে একটি স্বচ্ছ ফাইল বা কলেজ নির্ধারিত ফাইলে জমা দেবে।
অনলাইন আবেদন Submit করার আগে সব তথ্য পুনরায় যাচাই করুন এবং প্রয়োজনীয়
কাগজপত্র নির্ধারিত ক্রমে সাজিয়ে কলেজে উপস্থিত হোন। প্রয়োজনে ভর্তি সহায়তা
কেন্দ্র থেকে সহযোগিতা নিন।